হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আওয়ামী লীগ দেখিয়েছে। আওয়ামী লীগ কথাও রেখেছে।’
আজ রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির ৯ বছর শীর্ষক’ সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আছেন অর্থনীতিবিদ আবুল বারাকাত।
বাংলাদেশ ডিজিটাল হয়েছে এর উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘দীর্ঘদিন পর প্রভাসীরা শাহজালাল বিমানবন্দরে নামলে আশ্চর্য হোন, আনন্দিত হোন। তারা মনে করেন এটা ব্যাংকক বা উন্নত কোন বিদেশি রাষ্ট্র। দেশ ডিজিটাল হয়েছে, ডিজিটালে পথে আরো এগিয়ে যাচ্ছে।’
আওয়ামী লীগ সরকার ব্যাংকিং সেবাকে সহজ করে এ সেবা মানুষের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৪ কোটি’ মানুষ মোবাইল ব্যবহার করছেন। ঢাকায় কাজ করা ছেলের কাছে গ্রামে থাকা বাবা মেয়ের বিয়ে দিতে টাকা চাইলে- এখন আর আগের মতো কয়েকদিন লেগে যায় না। ছেলে তার বাবাকে সঙ্গে সঙ্গেই মোবাইলে টাকা পাঠাতে পারেন। এগুলো ডিজিটাল বাংলাদেশের ছাপ।
বিস্তারিত আসছে…
Reporter Name 























