ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ঢাকা উত্তর সিটি ডিএনসিসি উপ-নির্বাচনের স্থগিতের আবেদনকারী কে এই : আতাউর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • ৫২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আসন্ন উপ-নির্বাচনের তফসিল স্থগিতের আবেদনকারী আতাউর রহমান বিএনপি নেতা। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ ও ভাটারা থানার সাধারণ সম্পাদক।

ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন আশঙ্কা ছিল। সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পেশাজীবীদের অনুষ্ঠিত বৈঠকেও এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে সেই আশঙ্কা সত্যি করার কারিগর যে নিজ দলেরই এক নেতা এমনটা চিন্তাও করেনি বিএনপি। দলের বেশিরভাগ নেতাকর্মী আতাউরের নাম পরিচয় না জানলেও যারা জেনেছেন তারা এমন ঘটনায় হতবাক হয়েছেন।

আতাউর রহমানের পরিচয় নিশ্চিত হতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আহসানুল্লাহ হাসানের কাছে জানতে চাইলে হাওর বার্তাকে তিনি বলেন, তিনি আমাদের কমিটির কোষাধ্যক্ষ ও ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক।

তবে ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে ভেবে সরকারের ইঙ্গিতে তাদের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে রিটকারী আবেদনকারী আতাউর ‘বিএনপি নেতা-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের (ইসি) ত্রুটিপূর্ণ তফসিলের কারণেই সংক্ষুব্ধরা রিট করার সুযোগ পেয়েছে। রিটকারী যে কোনো দলেরই হতে পারে। ত্রুটিপূর্ণ তফসিলের জন্য নির্বাচন কমিশনই দায়ী। এটা সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনা।

আজ ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের তফসিলের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডিএনসিসির সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের সার্কুলারের কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

আজ সকালে পৃথক দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ঢাকা উত্তর সিটি ডিএনসিসি উপ-নির্বাচনের স্থগিতের আবেদনকারী কে এই : আতাউর

আপডেট টাইম : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮