ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এবার আমরণ অনশন শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এবার আমরণ অনশন শুরু করেছেন। আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু হয়। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এ অনশন চলছে।

ফোরামের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত এ অনশন চলবে।

গত ১০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা। তারা আগেই ঘোষণা দিয়েছিলেন, রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে আমরণ অনশন শুরু করবেন।

অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই সব মাদ্রাসার শিক্ষক সোমবার সপ্তম দিনের মতো আমরণ অনশন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অনশন চলবে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, এ অনশনে সোমবার ১২ শিক্ষক নতুন করে অসুস্থ হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এবার আমরণ অনশন শুরু

আপডেট টাইম : ০৪:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮