ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনের অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিন : হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
  • ৫৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, এই বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

আবারো নির্বাচন বানচালের চেষ্টা না করে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিন। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সরকারের চার বছর পূর্তি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরকারের সফলতা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, গত নয় বছর আগে কেউ যদি দেশের বাইরে গিয়ে থাকে, তাহলে এখন দেশে ফিরে সে যদি ঢাকা শহরের বিভিন্ন ফ্লাইওভার ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডগুলো দেখে, তাহলে এটি যে বাংলাদেশ তা সে চিনতে পারবে না।

সে মনে করবে, সে হয়তো ভুল করে সিঙ্গাপুর বা অন্য কোনো উন্নত রাষ্ট্রে চলে এসেছে। বিএনপি নেতা মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণের সমালোচনা না করে এই ভাষণকে অভিনন্দন জানিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনের অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিন : হাছান মাহমুদ

আপডেট টাইম : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮