ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মন্ত্রীদের সড়কপথে সিলেট আসার আহ্বান জানিয়েছেন : আরিফের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৬০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। যার সুফল দেশবাসী ভোগ করছেন। এখন সরকারী চিকিৎসা কেন্দ্রগুলোতে গিয়ে সাধারণ মানুষ উন্নতমানের সেবা পাচ্ছেন। দেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।’

আজ সকাল সাড়ে ১০টায় নগরীর বাগবাড়িতে সিলেট লায়ন্স ফাউন্ডেশনের প্রকল্প লায়ন্স আই হসপিটালের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মন্ত্রী মহোদয় বলেছেন, দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের সাথে সিলেট মহাসড়ককেও অন্তর্ভূক্ত করা প্রয়োজন।’

মেয়র আরিফ সরকারের মন্ত্রীসভার সদস্যদের ঢাকা থেকে সড়কপথে সিলেটে আসার আহ্বান জানান।

ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আছমা কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট লায়ন্স ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে লায়ন্স চক্ষু হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মন্ত্রীদের সড়কপথে সিলেট আসার আহ্বান জানিয়েছেন : আরিফের

আপডেট টাইম : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮