ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামী ২৬ জানুয়ারি আওয়ামী লীগের ১৫ টিম মাঠে নামছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে আওয়ামী লীগের ১৫ টিম দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবে। দলের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর সদস্যরা এ সব টিমের নেতৃত্ব দেবেন। আজ আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত ১৫টি টিম আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবেন এবং স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে এসব টিমের সমন্বয়কারী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে সফরের দিনক্ষণ ও কর্মসূচি নির্ধারণ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশব্যাপী এই সাংগঠনিক সফর সফল করার লক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত টিম সফর করবেন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায়। এ টিমে আরও রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ।

বিস্তারিত আসছে…

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামী ২৬ জানুয়ারি আওয়ামী লীগের ১৫ টিম মাঠে নামছে

আপডেট টাইম : ০৫:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮