ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

উত্তর সিটিতে করপোরেশন ডিএনসিসি মেয়র পদে মনোনয়নপত্র নিলেন শাফিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম সমর্থিত প্রার্থী শাফিন আহমেদ।

আজ দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ব্র্যান্ড তারকা ও কণ্ঠশিল্পী শাফিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন এনডিএমের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী মোমিনুল আমিন।

মনোনয়নপত্র সংগ্রহ করে উপস্থিত সাংবাদিকদের এনডিএমের উচ্চ পরিষদ সদস্য শাফিন আহমেদ বলেন, ‘আমাদের দল এনডিএম একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ আমাকে মেয়র পদে মনোনয়ন দেয়ায় আমি কৃতজ্ঞ। আশা করছি ঢাকাবাসী আমাকে সমর্থন দেবেন।’

তিনি বলেন, ‘শাফিন আহমেদের জয় মানেই ঢাকার জয়। আমি জিতলেই জিতে যাবে ঢাকা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সেনা টহলসহ গতকাল আমরা চার দফা দাবি নির্বাচন কমিশনে পেশ করেছি। আশা করছি এ উপ-নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে।’

এসময় উপস্থিত ছিলেন- দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন নিয়ন, ছাত্র আন্দোলন সদস্য সচিব মাসুদ রানা জুয়েলসহ যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

উত্তর সিটিতে করপোরেশন ডিএনসিসি মেয়র পদে মনোনয়নপত্র নিলেন শাফিন

আপডেট টাইম : ০৬:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮