ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যকে গণতন্ত্রের ওপর বিষাক্ত তীর নিক্ষেপ বলে মন্তব্য করেছেন : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘গণতন্ত্রের ওপর বিষাক্ত তীর নিক্ষেপ’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ মন্তব্য করেন। গতকাল সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

ফখরুল বলেন, ‘গতকাল সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য যেন গণতন্ত্রের ওপর বিষাক্ত তীর নিক্ষেপ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে তীর্যক ও কুরুচিপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন, তা শুধু অনভিপ্রেত বা দুঃখজনকই নয়, বরং এটি রাজনৈতিক পরিবেশ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ও সংশয় দানা বাঁধবে।

প্রধানমন্ত্রীর কুৎসামূলক অপপ্রচারের এই বক্তব্য রাজনৈতিক বিভেদ-বিভাজনকে আরও প্রসারিত করবে এবং গণতন্ত্র ফিরে পাওয়ার সম্ভাবনাকে দানবীয় শক্তি প্রয়োগে বাধা দেওয়ার শামিল বলে গণ্য হবে।’

ক্ষমতাসীন দলের নেতারা কেন এখন খালেদা জিয়ার বিরুদ্ধে তীব্র মিথ্যাচারে লিপ্ত হয়েছেন অভিযোগ তুলে ফখরুল বলেন, এর প্রধান কারণ হচ্ছে ক্ষমতাসীনদের অনাচার-অপকর্মের বিরুদ্ধে খালেদা জিয়া এক বিরাট চ্যালেঞ্জ। খালেদা-ভীতির কারণেই ক্ষমতাসীনদের মস্তিষ্কে গোলযোগ সৃষ্টি হয়েছে।

দিনকে দিন উস্কানি সত্ত্বেও খালেদা জিয়া ধৈর্য্য, সংযম ও সম্ভ্রমের সঙ্গে সবকিছু মোকাবেলা করছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, বিএনপি’র সাফল্যের চাবিকাঠি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের হাওয়া তুলতে খালেদা জিয়া সফল হয়েছেন বলেই প্রধানমন্ত্রী অসংযত, অসংসদীয় কথাবার্তা বলছেন।

বিএনপি ‘অংশগ্রহণমূলক রাজনীতিতে’ বিশ্বাসী’ উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচন সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত করতে বিএনপি দৃঢ় বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী সারাদেশের সর্বত্র নির্বাচনের আওয়াজ দিলেও বিষাক্ত-প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে একটা অবাধ ও সুষ্ঠু রাজনৈতিক নির্বাচনী পরিবেশকে কলুষিত করছেন বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। ফখরুল বলেন, দেশের মানুষের আগামী দিনের স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে প্রধানমন্ত্রী দুঃস্বপ্নে পরিণত করছেন। ফখরুলের অভিযোগ, ‘অতি ক্ষমতালিপ্সা সরকারের উর্দ্ধতনদের বিবেককে অবশ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যকে গণতন্ত্রের ওপর বিষাক্ত তীর নিক্ষেপ বলে মন্তব্য করেছেন : ফখরুল

আপডেট টাইম : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮