ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ঢাকা উত্তর সিটিতে কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এখনও কাউকে মনোনয়ন দেয়নি : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এখনও কাউকে মনোনয়ন দেয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, উত্তর সিটিতে আওয়ামী লীগ এখনও কাউকে মনোনয়ন দেয়নি। দলের মনোনয়ন বোর্ড প্রার্থী দেবে।

নেত্রী আতিকুল ইসলামকে প্রার্থী করার কোনো গ্রিন সিগন্যাল দেয়নি বলে জানান তিনি। তবে প্রধানমন্ত্রী আতিকুলকে বলেছেন, ‘তুমি নির্বাচন করতে চাইলে জনগণের কাছে যাও’। মনোনয়ন দেবে দলের মনোনয়ন বোর্ড।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, দুবছর হল তাদের কাউন্সিল হয়েছে। কাউন্সিলের পর থেকে এখনও তাদের ওয়ার্কিং কমিটির কোনো মিটিং হয়নি। এটি কি কোনো গণতান্ত্রিক দল? যে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই, সেই দল আবার ‘দেশে গণতন্ত্র নেই’ কী করে বলে?

‘বিএনপি কীভাবে দেশে গণতন্ত্র দেবে। তাদের দলের এক নেতা ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছেলেকে প্রার্থী ঘোষণা করে দিল, দলের কোনো সিদ্ধান্ত ছাড়াই বলেন কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ঢাকা উত্তর সিটিতে কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এখনও কাউকে মনোনয়ন দেয়নি : কাদের

আপডেট টাইম : ০৩:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮