ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যে কারণে অভিনয় হতে দূরে আছেন বিজরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৭১ বার

টিভি নাটকের অত্যন্ত জনপ্রিয় মুখ বিজরী বরকতউল্লাহ। সকলের কাছে যার পরিচয় প্রিয়দর্শিনী অভিনেত্রী হিসেবে। যার অভিনয় শৈলি মুগ্ধ করে দর্শক হৃদয়। অথচ এতটা জনপ্রিয় হওয়ার পরও তিনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জীবন থেকে। কিন্তু কেন?

তবে গুণি এই অভিনেত্রী জানালেন অভিমানের কথা। বললেন, শিল্পীদের যে পারিশ্রমিক দেওয়া হয় তা দিয়ে সংসার চলে না। তাহলে অভিনয়ের প্রতি উৎসাহ থাকে কেমন করে?

বিজরী বলেন, বর্তমানে আমি কাজের সংখ্যা একেবারেই কমিয়ে দিয়েছি। তবে আগের মতো অভিনয় কিংবা মডেলিংয়ে নিয়মিত হতে চাই। কিন্তু সম্মানীর জায়গায় গিয়ে আটকে যাই। গুণী নির্মাতার নাটক কিংবা নামিদামি পণ্যের মডেলিংয়ের প্রস্তাব পেলেও বাজেট স্বল্পতার কারণে তা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। বর্তমান সময়ের অভিনয়শিল্পীদের জন্য নির্ধারিত নামমাত্র পারিশ্রমিকে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলেছি।

বিজরী আরো বলেন, আমি যে কোনো সময় নাটক-বিজ্ঞাপনে কাজ করতে প্রস্তুত রয়েছি। তবে নির্মাতাদের আমার সম্মানজনক পারিশ্রমিকের কথা মাথায় রাখতে হবে।

তিনি বলেন, সিনিয়র শিল্পীদের যে সম্মানী দেয়া হয়, তা আদৌ কোনো সম্মানী নয়। তাই অভিনয় করার ইচ্ছা থাকলেও ধীরে ধীরে উৎসাহ হারিয়ে ফেলেছি। এক কথায় বলতে গেলে, এ কারণে এখন নাটক কিংবা মডেলিংয়ের জন্য প্রস্তাব পেলেও বিজরী খুব একটা উৎসাহ দেখাই না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যে কারণে অভিনয় হতে দূরে আছেন বিজরী

আপডেট টাইম : ১০:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫