ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ঢাকা সিটি নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি তুলেছে বিএনপি।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা শনিবার গণমাধ্যমকে জানানো হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার প্রাক্তন কমিশনার ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হবে। নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েন করতে হবে।

বিএনপির মহাসচিব জানান, শনিবার রাতে জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা আসবে।

নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমাধান করব। নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী থাকবে।’

আগামী জাতীয় নির্বাচন কেমেন হবে তা ডিএনসিসি নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানান বিএনপির এই নেতা।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ডিএনসিসি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও দলের ভেতরের খবর- পোশাক শিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএর প্রাক্তন সভাপতি আতিকুল ইসলামকে কাজ শুরু করতে বলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এদিকে বিএনপিও বলছে, তাদের প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে দলের মধ্যে জোর আলোচনা চলছে যে, তাবিথ আউয়ালই পেতে পারেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ঢাকা সিটি নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন : ফখরুল

আপডেট টাইম : ০৫:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮