ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করতে বলেছেন : ওবায়দুল কা‌দের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ইচ্ছে ছিল আগামী মার্চে ছাত্রলীগের সম্মেলন হোক।

ছাত্রলীগের উদ্দেশ্যে কাদের বলেন, ‘নির্বাহী ক‌মি‌টির সভা ডেকে আপনারা জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। নেত্রীর ইচ্ছে স্বাধ‌ীনতার মাসেই নিজেদের সম্মেলন করবে ছাত্রলীগ।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমরা তা‌রিখ নির্ধারণ করে দিতে পারি না। ছাত্রলীগ নিজেরাই তাদের তারিখ নিধারণ করে নেবে।’

এ সময় ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগে বিশৃঙ্খলকর্মীর দরকার নেই। শৃঙ্খলকর্মী কম হলেও সমস্যা নেই। ছাত্রলীগকে আরো সুসংগঠিত ও সুশৃঙ্খল হতে হবে। গুটি কয়েকের জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না। এ সময় মন্ত্রী অপকর্মকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপ‌তি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জা‌কির হোসাইন, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় ছাত্রলীগ সভাপ‌তি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করতে বলেছেন : ওবায়দুল কা‌দের

আপডেট টাইম : ০৩:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮