ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আজ ঢাকা মহানগরে বিএনপির বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যাদিবস’ পালন করতে না দেয়ার প্রতিবাদে আজ ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির পালন করেবে বিএনপি। এদিকে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। পাশাপাশি এপিসি, জলকামান ও প্রিজনভ্যানও রাখা হয়েছে।

আজকের বিক্ষোভ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজকের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুধু ঢাকায় নয়, দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এ সময় রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল তার আর একটি প্রমাণ হল- গতকাল বিএনপিকে সমাবেশ করতে বাধা দেয়া।

এর মাধ্যমে বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণ প্রকাশ করল আওয়ামী লীগ।’ দখল-লুটপাট চিরস্থায়ী রূপ দিতে আওয়ামী লীগ বিরোধী দলশূন্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

২০১৫ সাল থেকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও পরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে বলা হয়, এদিন বিএনপিকে সমাবেশ ইনডোরে করতে হবে। এই মুহূর্তে বাইরে কর্মসূচি করা যাবে না। আর সোহরাওয়ার্দী উদ্যানে করতে চাইলে জানুয়ারির শেষ সপ্তাহে করতে হবে।

ডিএমপির এমন নির্দেশনার পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তাই যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই কঠোর অবস্থান নিয়ে রেখেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আজ ঢাকা মহানগরে বিএনপির বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮