হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের বিজয় দিবস এবং বিএনপির আত্মহত্যার দিবস বলে মন্তব্য করলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বনানী মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত জনসভা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা মহানগর আজকে মিছিলের নগরী। সারা রাস্তা শুধু মিছিল আর মিছিল। আগামী নির্বাচনে বিএনপি যদি নির্বাচনে অংশ গ্রহণ না করে তাহলে আর একবার আত্মহত্যার করতে হবে। গণতন্ত্র ও বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে বাঁচতে হবে।
আজ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এর প্রতিটি ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই জনসভায় যোগ দেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ঢাকা উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লা, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ সাদেক খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওয়াকিল উদ্দিন প্রমুখ
Reporter Name 























