ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের শক্তি নৌকা আবারও বিজয়ী হবে : ইকবাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৮ সালের শেষে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও গণতন্ত্রের শক্তি নৌকা বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

আজ দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে `গণতন্ত্র রক্ষা দিবস` উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান বলেন, আজ থেকে চার বছর আগে আমরা বিএনপির ষড়যন্ত্র দেখেছিলাম। সেই ষড়যন্ত্র ছিল গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখার। অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রত্যয় দেখেছিলাম। সেই প্রত্যয় ছিল গণতন্ত্র ও সংবিধানকে সুসংগঠিত রাখার। জনগণ আমাদের সাথে ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। ওই নির্বাচনের কারণেই আজ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

একাদশ জাতীয় নির্বাচন সম্পর্কে ইকবাল সোবহান বলেন, ২০১৮ সালের এই নতুন বছর আমাদের জন্য পরীক্ষার বছর। এবছর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বচনের মধ্য দিয়ে নতুন করে প্রমাণ করতে হবে যে, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে। এদেশের মানুষ সংবিধান সংরক্ষণের পক্ষে। এদেশের মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে।

তিনি বলেন, এই নির্বাচনে মানুষ গণতন্ত্রকে রক্ষা করবে এবং সন্ত্রাসবাদ, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নিজের রায় দিয়ে এ ব্যালট যুদ্ধে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে।

সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের শক্তি নৌকা আবারও বিজয়ী হবে : ইকবাল

আপডেট টাইম : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮