ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জামায়াত অযোগ্য ছিল বলে বিএনপি নির্বাচনে আসেনি : হানিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল হানিফ বলেছেন, ‘জামায়াত নির্বাচনে অযোগ্য ছিল বলে বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে আসেনি।

আজ দুপুরে সোহরাওয়াদী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে ‘গণতন্ত্র রক্ষা, সন্ত্রাসী ও জঙ্গী দমনে আলেম-ওলামা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ আরও বলেন, ‘আজ বিএনপি নেতারা ৫ জানুয়ারিকে গণতন্ত্র হরণ দিবস বলছে, অথচ বিএনপি- জামায়াত সংবিধান অনুযায়ী নির্বাচনে বাধা দিয়ে অশুভ শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল। তারা সেই অশুভ শক্তির উত্থান চেয়েছিল যাতে করে পাকিস্তানি রাষ্ট্র কায়েম হয়। বিএনপি-জামায়াত দেশের শত্রু, জাতির শত্রু।

হানিফ বলেন, ‘নির্বাচনে আসা-না আসা একটি দলের গণতান্ত্রিক অধিকার। আগামী নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে। সে নির্বাচনে কে এল না এল তা বিবেচ্য বিষয় নয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দীতে সমাবেশ চাওয়ার বহু আগে ইউনাইটেড ইসলামিক পার্টি সমাবেশের অনুমতি চায়।

তারা অনুমোদন পাওয়ার ১ মাস পর বিএনপি অনুমতি চায়। প্রথা অনুযায়ী একটি দলকে অনুমোদন দেয়ার পর আরেকটি দলকে অনুমোদন দিতে পারে না। এমনকি আওয়ামী লীগ চাইলেও না।

ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সমাবেশের আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতার পাশাপাশি গণসঙ্গীত ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জামায়াত অযোগ্য ছিল বলে বিএনপি নির্বাচনে আসেনি : হানিফ

আপডেট টাইম : ০৩:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮