ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপি সমাবেশের অনুমতি পায়নি নতুন সিদ্ধান্ত কিছুক্ষণ পর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর দুটি স্থানে আওয়ামী লীগের সমাবেশ হলেও সংসদের বাহিরে থাকা বিএনপি কোন সমাবেশের অনুমতি পায়নি। ৫ই জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের চতুর্থ বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে অনুমতি মিলেনি।

এদিকে ৫ই জানুয়ারি বিএনপি প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি মেলেনি। পরে সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হিসেবে সমাবেশটি নয়াপল্টনে আয়োজনের অনুমতি চেয়ে পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দেয় বিএনপি। সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান দলটি।

জানা যায়, সমাবেশের কর্মসূচি উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশের অনুমতি না পেলেও সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে নয়াপল্টনেও সমাবেশের অনুমতি মেলেনি।

গতকাল বিকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বিএনপি প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছেন, বিএনপি চাইলে ইনডোরে যে কোনো সময় কর্মসূচি পালন করতে পারবে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করতে হলে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২০১৪ সালের এই দিনে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন বিএনপি ও তাদের জোট মিত্র ২০ দল বর্জন করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ ও মহাজোটের ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এ নির্বাচন দেশে-বিদেশে বিতর্কিত হলেও আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ায় বর্তমান সংসদ নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই। ক্ষমতার প্রথম বছর থেকেই ৫ই জানুয়ারি ঘিরে দুই দল পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।

দলটির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের সব বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আমরা চাইলে যেকোনোদিন সমাবেশ করতে কোনো সমস্যা নেই বলে আশ্বাস দিয়েছেন। তবে সেটা ইনডোরে করতে হবে। এই মুহূর্তে বাইরে কর্মসূচি করা যাবে না। আর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ডিএমপিকে জানানোর কথা বলে এসেছি।

বিকল্প হিসেবে নয়াপল্টনের ব্যাপারে পুলিশের অনুমতি বা নিষেধাজ্ঞা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নয়াপল্টনে সমাবেশ করার কথা বলেছিলাম। তবে রাস্তায় এই মুহূর্তে সমাবেশ না করতে ডিএমপি কমিশনার আমাদের অনুরোধ করেছেন। ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন-চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া ও আবদুস সালাম।

পরে সন্ধ্যায় রিজভী আহমেদ জানান, নয়াপল্টনে সমাবেশ সফল করতে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এদিকে আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে ১১টায় সমাবেশ ও পরবর্তী করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপি সমাবেশের অনুমতি পায়নি নতুন সিদ্ধান্ত কিছুক্ষণ পর

আপডেট টাইম : ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮