ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশে দ্বিমুখী শিক্ষাব্যবস্থা থাকতে পারে না বলেন ফজলে হোসেন বাদশাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশাহ বলেন, সমস্ত শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে আর কিছু প্রতিষ্ঠান করা হবে না। দেশে এ রকম দ্বিমুখী শিক্ষাব্যবস্থা থাকতে পারে না।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আগামী ৭ তারিখ পয়েন্ট অফ অর্ডারে  সংসদে তুলে ধরা হবে।

শিক্ষাব্যবস্থা শিক্ষকদের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরো বলেন, শিক্ষাব্যবস্থা আমলাদের হাতে চলে গেছে। শিক্ষকদের হাতে শিক্ষাব্যবস্থা থাকলে ভালো করা যেতো।

‘প্রশ্নফাসের সঙ্গে শিক্ষকরাও জড়িত’ শিক্ষামন্ত্রীর এ  বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন,  প্রশ্নফাসের জন্য শিক্ষকরা নয় মন্ত্রণালয় দায়ী। তিনি শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একত্ত্বতা প্রকাশ করে তাদের দাবির প্রতি সমর্থন জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বাংলাদেশে দ্বিমুখী শিক্ষাব্যবস্থা থাকতে পারে না বলেন ফজলে হোসেন বাদশাহ

আপডেট টাইম : ০৩:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮