ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া আদালতে, সপ্তম দিনের যুক্তিতর্ক চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বেলা ১১টা ৩৫ মিনিটে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছালেন।

এরপরই সপ্তম মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছেন। বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দু’টির বিচার চলছে।

এর আগে বেলা ১১টা ১৬ মিনিটে গুলশানের বাসা থেকে বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন চেয়ারপারসন।

গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আজ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ২৮ ডিসেম্বর পঞ্চম দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা।

গত ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষ ১৯ ডিসেম্বর তাদের যুক্তি উপস্থাপন শেষ করে খালেদার সর্বোচ্চ শাস্তির আবেদন করেন।

২০ ডিসেম্বর খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।

এদিন শেষ না হওয়ায় ২১ ডিসেম্বর পরবর্তী যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। ২১ ডিসেম্বর খালেদার পক্ষে যুক্তি উপস্থান শেষ না হওয়ায় ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত।

আদালত সূত্র জানায়, দুর্নীতির এ দুই মামলায় চলতি বছরের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

১৯ অক্টোবর এ দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।

আর জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় অপর মামলাটি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া আদালতে, সপ্তম দিনের যুক্তিতর্ক চলছে

আপডেট টাইম : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮