হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খাগড়াছড়ির রামগড় যাচ্ছেন। এসময় তার সঙ্গে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ বেলা সাড়ে ১১টার দিকে তারা রামগড়ে ফেনী নদীর উপর নির্মিতব্য ব্রিজ পরিদর্শন করবেন। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শফিকুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আরো উপস্থিত থাকবেন প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. সাহেল তস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, সাবেক সাংসদ মো. আলীম উল্লাহ এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া।
Reporter Name 























