ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাওরে বাঁধ নির্মাণের দুর্নীতির অভিযোগে মামলা চলবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ১৫ কর্মকর্তা ও ৪৬ ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (০২ জানুয়ারি) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু ও এ এম আমিন উদ্দিন।

পরে খুরশীদ আলম খান জানান, ১২ ডিসেম্বর এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ রুলের নিষ্পত্তি করতে হবে। ফলে এ মামলার কার্যক্রম চলতে এখন আর কোনো বাধা নেই।

সুনামগঞ্জের বোরো ফসলহানির পর গত ২ জুলাই দুদকের সহকারী পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামি বাচ্চু মিয়া বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ১২ ডিসেম্বর মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে কেন এই মামলা বাতিল করা হবে না, এ মর্মে রুলও জারি করেন।

দুদকের মামলায় পাউবোর ১৫ জন ছাড়াও সুনামগঞ্জের ১৩ জন, ঢাকার ৯ জন, সিলেটের ৬ জন, কুমিল্লার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাওরে বাঁধ নির্মাণের দুর্নীতির অভিযোগে মামলা চলবে

আপডেট টাইম : ১২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮