ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন : হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
  • ৪৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আদালতে খালেদা জিয়ার চলমান বিচারকে বাধাগ্রস্ত এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ৫ জানুয়ারি বিএনপি সমাবেশের ডাক দিয়েছে। তারা জানে- আদালতে খালেদার শাস্তি হতে পারে। কারণ ইতিপূর্বেও দেখেছি, যখনই তারা সমাবেশ করেছে, সেখান থেকেই নাশকতার পথ বেছে নিয়েছে ।

এ সমাবেশের মাধ্যমে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে ‘শুভ নবর্ষের অঙ্গীকার-প্রতিহত কর চিহ্নিত সন্ত্রাসী বিএনপি-জামায়াত রাজাকার‘ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপির দিক থেকে জনগণ আজ মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ তাদের সকল কর্মসূচি ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে। তারা মানুষ পুড়িয়ে, পেট্রোল মেরে ক্ষমতায় যেতে চায়। বিএনপির এসব জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে জনগণ আজ ভীত, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।‘

নতুন বছরে বিএনপির কাছে প্রত্যাশা করে হাছান মাহমুদ বলেন, ‘আমরা আশা করবো বিএনপি অতীতের ধ্বংসাত্মক রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে অপরাজনীতি বা বিশৃঙ্খল রাজনীতি থেকে বেরিয়ে আসবে বলে নতুন বছরে প্রত্যাশা করি।‘

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট  এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনুজ সরকার রানা, অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন : হাছান মাহমুদ

আপডেট টাইম : ০৫:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮