ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কোনো কারণ নেই : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, বিএনপির ভয়-আতঙ্ক তত দ্রুত দূর হয়ে যাবে। আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যদিও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বারবার অভিযোগ করে চলেছে যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনই সম্ভব নয়। তাই দলটি একটি নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবি জানিয়ে আসছে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন, অন্তর্বর্তীকালীন সরকারের দাবি-দাওয়া পেশ করে মূলত বিএনপি কিছু একটা আদায় করতে চায়।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কার প্রসঙ্গে কাদের বলেন, অতীত রেকর্ড বলে যত অমানিশাই থাকুক, শেষ পর্যন্ত তা কেটে যায়, থাকে না। বিএনপি এখন অমানিশা দেখছে, তাও কেটে যাবে, থাকবে না। কাদের জানান, আওয়ামী লীগ চায় আগামী নির্বাচন বিএনপিকে নিয়েই সম্পন্ন হোক।

জনগণের কাছে ভোট চাইতে যাবে এমন কোনো অর্জন বিএনপির নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কথায় কি আর জঠর-জ্বালা মেটে, কাজ দেখাতে হবে। আমাদের অনেক অর্জন আছে, আমাদের প্রধানমন্ত্রীর সততা আছে, উন্নয়ন করেছি, মানুষের অভাব দূর করেছি, কাজেই আমরা মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারব।

আগামী ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করতে চায়, বিএনপিকে সেই সমাবেশের অনুমতি দেয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা পুলিশের বিষয়, পুলিশ দেখবে।

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কে মনোনয়ন পাচ্ছেন-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, যেকোনো পর্যায়ের নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড রয়েছে। সেই বোর্ড এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একজন ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন-এমন প্রচারের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আমিও শুনেছি ও পত্রিকায় দেখেছি, একজন ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী আমাদের দলের সভাপতি, তিনি কাউকে অনানুষ্ঠানিকভাবে গ্রিন সিগন্যাল দিলেও দিতে পারেন।

পদ্মা সেতুর কাজ নির্দিষ্ট সময়ে শেষ হবে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে আমাদের যে চ্যালেঞ্জ ছিল, তা শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপের কাজ চলছে। আমরা আশাবাদী নির্দিষ্ট সময়েই এ সেতুর নির্মাণকাজ শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কোনো কারণ নেই : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮