হাওর বার্তা ডেস্কঃ সময় ও স্রোতের মত জাতীয় নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আজ আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণকালে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বরফ গলতে শুরু করেছে। প্রথম দফায় এক লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে।
অতপর মন্ত্রী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জেলা ছাত্রলীগ পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৪ দলের নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দলীয় নেতারা।
Reporter Name 























