ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপিতে কোন গণতন্ত্র নেই মন্তব্য করে : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপিতে কোন গণতন্ত্র নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাবা ছেলের নাম ঘোষণা করে, এটা কেমন গণতন্ত্র? তিনি বলেন, আজকে দেখলাম বাবা (আব্দুল আওয়াল মিণ্টু) তার ছেলেকে (তাবিথ আওয়াল) ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা করেছে। বাবা বিএনপির নেতা, তিনি তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন। বিএনপির ভিতরে কোনো গণতন্ত্রের চর্চা নেই।

আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রার্থী হতে হলে আমাদের মনোনয় বোর্ড থেকে নাম আসবে। আমি পার্টির সাধারণ সম্পাদক, হঠাৎ করে বলে দিলাম যে আওয়ামী লীগের সে প্রার্থী, এটা আমাদের দলে হবে না।  নির্বাচনকে সামনে রেখে সুস্থ প্রতিযোগিতা থাকবে। কোন প্রার্থী আগ্রহ প্রকাশ করতেই পারে। কোন জায়গায় ১০-১৫ জন প্রার্থী আছে, থাকতে পারে। কিন্তু দলীয় মনোনয়ন দেবেন আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনা সেটা মনোনয়ন বোর্ডের মাধ্যমে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন ও গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপিতে কোন গণতন্ত্র নেই মন্তব্য করে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭