ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজও বিশেষ আদালতে যাবেন খালেদা জিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজও বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে চতুর্থ দিন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত হবেন।

গতকাল বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার উপস্থিতিতে এ মামলায় যু্ক্তিতর্ক শুরু হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা চলার পর বেলা ১টা ২০ মিনিটে এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। বেলা আড়াইটায় ফের শুরু হয়। পৌনে চারটার দিকে যুক্তিতর্ক মুলতবি ঘোষণা করা হয়।

আদালত সূত্র জানায়, যুক্তিতর্কে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান প্রথমেই দুদকের ১৩তম সাক্ষীর সাক্ষ্য খণ্ডানোর যুক্তি তুলে ধরেন। এ সময় সোনালী ব্যাংকের কোনো ডকুমেন্ট আদালতে প্রদর্শিত হয়নি জানিয়ে কোনো সাক্ষী মূল ডকুমেন্টগুলো দেখেছেন এমন কোনো সাক্ষ্য দেয়নি মর্মে আদালতকে অবহিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান যুক্তিতর্ক উপস্থাপন করেন। গতকালও রেজ্জাক খান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য আদালতে জমা দিয়েছেন খালেদা জিয়া।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজও বিশেষ আদালতে যাবেন খালেদা জিয়ার

আপডেট টাইম : ১০:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭