ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ঢাকা উত্তর সিটিতে ডিএনসিসি নির্বাচনে জনমত যাচাই করছে : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৫৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগ জনমত যাচাই করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সিডিউল ঘোষণার আগে অফিশিয়ালি প্রার্থীর নাম বলতে পারি না। সিডিউল ঘোষণা হোক তার পরে আমরা প্রার্থীর নাম বলবো।’

আজ বিকালে ধানমন্ডিস্থ রাসেল স্কয়ারে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী (শেখ হাসিনা) হয়তোবা কাউকে কাজ করতে বলতে পারেন। নেত্রী এটা অবশ্যই বলতে পারেন। বাজারটা পরীক্ষা করে দেখা, তাকে ঘিরে মানুষের আশা আকাঙ্কাটা কেমন। তাকে ঘিরে প্রত্যাশাটা কেমন বা নমিনেশনকে ঘিরে তিনি নিজেকে কতটুকু একমোডেশন করতে পারছে।’

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শূন্যতা পূরণে কতটা সক্ষমতা আছে, জনগণের মাঝে কতটা গ্রহণযোগ্য সেটাও আমাদের দেখতে হবে। সে রকম একজনকে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন কিন্তু নমিনেশনটা হবে আনুষ্ঠানিকভাবে।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া আদালতে যাওয়া মানেই তার দলের লোকেরা পুলিশকে উসকানী দেয়। আদালত থেকে ফেরার সময় তার নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে বসে থাকেন। আর ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশকে উসকানি দেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ডা. দীপু মনি, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনিবাহী সদস্য রিয়াজুর কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ঢাকা উত্তর সিটিতে ডিএনসিসি নির্বাচনে জনমত যাচাই করছে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৭:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭