ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নন্দিত ব্যান্ড দল মাইলসের ভোকালিস্ট শাফিন আহমেদ এবার নাম লেখালেন রাজনীতিতে। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে দলের উচ্চ পরিষদ সদস্য শাফিন আহমেদের নাম ঘোষণা করেছেন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ববি হাজ্জাজ তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জমা দেয়া দলের নিবন্ধন আবেদন কার্যক্রম বর্ণনা করেন এবং আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে এনডিএম সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন।

ববি হাজ্জাজ বলেন, আসন্ন উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা বিশ্বাস করি একমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটা সম্ভব। যেহেতু এই উপ-নির্বাচনের পরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাবো, এজন্য এখন আমরা আমাদের সমর্থিত প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করছি।

স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি ঢাকাবাসীর কাছে যাবেন এবং আমরা আশা করছি সচেতন ঢাকাবাসী এবং তরুণ প্রজন্ম তাকে অবস্থান ভোট দেবেন। সংবাদ সম্মেলনে গত ১ বছরে এনডিএম’র দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কার্যক্রম ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠানিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন এবং দফতর সম্পাদক হুমায়ন পারভেজ খান প্রমুখ।

প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্ত এবং নজরুল সংগীত সম্রাজ্ঞী খ্যাত ফিরোজা বেগমের ছোট ছেলে শাফিন আহমেদ। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আশির দশকের শুরুর দিকে নাম লেখান মাইলস ব্যান্ডের সঙ্গে। তার কণ্ঠে ‘ধিকিধিকি আগুন জ্বলে’, ‘আজ জন্মদিন তোমার’ ইত্যাদি গানগুলো কালজয়ী হয়ে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদ

আপডেট টাইম : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭