ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ৩ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাইজ উদ্দিন (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী, শ্বশুর ও শ্যালককে আটক করেছে পুলিশা। আজ সকালে উপজেলার চরতেরটেকিয়া পূর্বপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাইজ উদ্দিন উপজেলার চরফরাদি ইউনিয়নের চরতেরটেকিয়া পূর্বপাড়া গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ১৫-২০ দিন আগে মাইজ উদ্দিন ও আয়শা আক্তার রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। গতকাল দুপুরে তাদের বিবাদ মেটাতে রিয়ার বাবা আকছের মিয়া ও ভাই সোহেল মিয়া সিলেট থেকে বাড়িতে আসেন। এরপর কাজের জন্য মাইজ উদ্দিনের দুবাই যাওয়ার কথা ছিলো।

সকালে ঘরে মাইজ উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মাইজ উদ্দিনের স্ত্রী রিয়া, তার শ্বশুর আকছের ও শ্যালক সোহেলকে আটক করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন হাওর বার্তাকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ৩ জন

আপডেট টাইম : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭