হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশের মানুষ অল্পতেই ভুলে যায়। তাদের বার বার মনে করিয়ে দিতে হবে আওয়ামী লীগ সরকারের অবদান।
আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ UNESCO কর্তৃক স্বীকৃত লাভ করায়, ‘মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ’ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাহারা খাতুন বলেন, আগে আর্মিতে মেয়দের যাওয়ার সুযোগ ছিল না। এইটাকে সম্ভব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাস জানতে হলে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস জানতে হবে। জাতির পিতার জন্ম না হলে স্বাধীন বাংলার জন্ম হতো না।
তিনি আরো বলেন, ৭ই মার্চের কথা মাত্র কয়জন জানেন। তাদের আমাদের জানাতে হবে এইটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
খালেদা জিয়ার কথা উল্লেখ করে এই নেত্রী বলেন, খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কি করছে জাতির জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদানের আজকে সারা দেশে বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় ফ্লাইওভার এবং ব্রিজ তৈরি হয়েছে। তার অবদান বলে শেষ করা যাবেনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমির আলি।
আলোচনা সভার উদ্বোধন করেন অধ্যাপক ড. আ. আ. ম. স.আরেফিন সিদ্দিক সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মো. মনিরুল হক। এস এম জাহিদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ আরো অনেক নেতৃবৃন্দ।
Reporter Name 























