ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামী নির্বাচনে খালেদা জিয়াকে লাল নোটিশ দেবে জনগণ : নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া যেহেতু নোটিশের খেলা শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন। তাই দেশের জনগণ আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তার দল বিএনপিকে লাল নোটিশ দেবে।’

আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।

আগামী নির্বাচনে বিএনপিকে মাঠে থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন যে নিয়মে হওয়ার কথা, ঠিক সে ভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করবেন না। নির্বাচনের মাঠে থাকতে হবে। মাঠ ছেড়ে পালাবেন না।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, আমরা জনগণের রায় মেনে নিয়েছি। কিন্তু আমাদের দলীয় প্রার্থী কেন পরাজিত হল? আমাদের কি দুর্বলতা ছিল? কি ক্রুটি ছিল? তা আমরা দলীয় ফোরামে বিচার বিশ্লেষন করবো। নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক চিত্রনায়িকা সারা বেগম কবরীর সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী কল্যাণপুরস্থ বিআরটিসি বাস ডিপোতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। বিআরটিসি শ্রমিক লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

এ সময় সংসদ সদস্য আসলামুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামী নির্বাচনে খালেদা জিয়াকে লাল নোটিশ দেবে জনগণ : নাসিম

আপডেট টাইম : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭