ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মেয়র ঝন্টুর কাছে সহয়োগিতা চাইলেন মোস্তফা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রসিক-এর নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সৌজন্য সাক্ষাৎ করতে সাবেক মেয়র ও পরাজিত মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর বাসায় যান।

নবনির্বাচিত মেয়র মোস্তফা গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঝন্টুর নগরীর মন্থনাস্থ বাসভবনে গিয়ে দোয়া ও সহযোগিতা চান। এ সময় মোস্তফাকে ফুলের মালা পরিয়ে দেন সাবেক মেয়র ঝন্টু। নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বী দুই নেতা আলিঙ্গন করেন।

সদ্য সাবেক মেয়র ঝন্টুর কাছে সহয়োগিতা চেয়ে মোস্তফা বলেন, ‘আপনি দীর্ঘ দিন থেকে রাজনীতি করছেন। আপনি আমার বড় ভাই। আপনাকে শ্রদ্ধা করি। আপনাদের সহযোগিতা ছাড়া সিটি করপোরেশন চালানো সম্ভব নয়।’

জবাবে ঝন্টু বলেন, ‘সিটি করপোরেশনের চেয়ার আগুনে তৈরি। এই চেয়ার রক্ষা করা কঠিন। তাই বুঝে-শুনে চলতে হবে। আমার কাছে পরামর্শ চাইলে আমি পরামর্শ দিয়ে সহযোগিতা করব।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিদায়ী মেয়র এবং আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মেয়র ঝন্টুর কাছে সহয়োগিতা চাইলেন মোস্তফা

আপডেট টাইম : ০২:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭