ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগের বড় বিজয় হল একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আওয়ামী লীগের বড় বিজয় হল যে, একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছে। নির্বাচন যে সুষ্ঠু হয় তাও দেখাতে পেরেছে। তিনি আজ কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনকালে রংপুর সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর বক্তব্য শুনে বুঝা যায় যে, বিএনপির মধ্যে একটি বিভ্রান্তি কাজ করছে। তারা দুইজন নির্বাচন নিয়ে দুই রকম বক্তব্য দিয়েছেন।

তিনি আরো বলেন, মানুষ যখন ভুল করে তখন তার খেসারত মানুষকেই দিতে হয়। বিএনপি ২০১৩-১৪ ও ১৫ সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে যে সন্ত্রাস,জ্বালাও-পোড়াও করেছে তার খেসারত তাদেরকেই দিতে হবে। গেল নির্বাচনে না এসে যে ভুল করেছে তার খেসারত আগামী নির্বাচনে তাদেরকে দিতেই হবে।

মন্ত্রী বন্দরের বিষয়ে বলেন,দেশে ১১টি স্থলবন্দর রয়েছে। তার মধ্যে ছয়টি বেসরকারি কোম্পানি পরিচালনা করে। সবগুলোর মধ্যে কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরের অবস্থা খারাপ। এই বন্দরের উন্নয়নে উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করা হবে।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাছান আলী, সিবিএ সভাপতি জাবেদী বিল্লাহ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, ব্যবসায়ী নেতা নির্মল পালসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগের বড় বিজয় হল একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছে

আপডেট টাইম : ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭