ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের পাঁচজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। এরা সবাই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত পাঁচজন বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকিবুল হাসান পুটু মিয়া। তিনি আলফাডাঙ্গা পৌরসভা থেকে মেয়র প্রার্থী হতে দলের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুর রহমান সাইফারের বিরুদ্ধে জগ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম আহাদ আলফাডাঙ্গা সদর ইউনিয়ন থেকে নৌকার টিকিট চেয়েছিলেন। না পেয়ে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আব্দুর রাজ্জাক।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাইফুল ইসলাম খান গোপালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চেয়েছিলেন। পাননি। দল মনোনয়ন দিয়েছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসানকে। দলীয় সিদ্ধান্ত না মেনে সাইফুল ইসলাম খান আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। নৌকা প্রতীকের বিপরীতে তার প্রতীক আনারস। দলের সিদ্ধান্ত না মানায় দল তাকে বহিষ্কার করেছে।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াহাব পান্নু বুড়াইচ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের বিপরীতে আনারস নিয়ে নির্বাচনে লড়ছেন। বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনও দলের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে এখন তিনি মোটরসাইকেল নিয়ে নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ করেছেন। এই ইউনিয়নে নৌকার প্রার্থী আহসানউদ্দৌলা রানা।

এ ব্যাপারে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, প্রার্থী মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সিদ্ধান্ত যারা মানেননি আমরা তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করেছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়টি ফরিদপুর জেলা আওয়ামী লীগকে লিখিতভাবে জানানো হয়েছে। সেখানে আমিসহ দলের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়াও সাক্ষর করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের পাঁচজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

আপডেট টাইম : ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭