ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এরশাদ ফখরুল উড়োজাহাজে হঠাৎ দেখা, কী কথা হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
  • ৫১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একই উড়োজাহাজে হঠাৎ দেখা। উড়োজাহাজে চড়ে ঢাকা থেকে সৈয়দপুরে গেলেন তারা। বসেছিলেন কাছাকাছি আসনে। একে অন্যের সঙ্গে করেছেন কুশল বিনিময়, বললেন অনেক কথা।

১৮ ডিসেম্বর সোমবার সকালে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজে চড়ে তারা যাত্রা করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তাদের একসঙ্গে যাত্রার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে বিএনপি নেতা মির্জা ফখরুল উঠে যান এরশাদের কাছে। জানতে চান এরশাদ কেমন আছেন? কুশল বিনিময় হয় দুজনের মধ্যে। তাদের মধ্যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলাপ চলে।

রংপুর সিটি নির্বাচনের প্রচারে যাচ্ছেন মির্জা ফখরুল। আর এরশাদ যাচ্ছেন ব্যক্তিগত কাজে। সৈয়দপুর বিমানবন্দর থেকে দুজন রংপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি নেতা ফখরুল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কোনো আলোচনা দেখা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এরশাদ ফখরুল উড়োজাহাজে হঠাৎ দেখা, কী কথা হলো

আপডেট টাইম : ০৯:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭