ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে ছাড়ের প্রয়োজন মনে করে না ১৪ দলের নেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে সহায়ক সরকারের দাবি তুলেছে সে ব্যাপারে কোনো ছাড় দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন ১৪ দলের শরিক নেতারা। সংবিধান মেনেই বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন তারা। তবে এ ব্যতিক্রম হলে বিএনপিকে ছাড়াই নির্বাচন হবে বলে ক্ষমতাসীন জোটের নেতারা জানিয়েছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অন্তর্ভূক্ত দলগুলোর নেতারা জানান, বিএনপির যে দাবি তা মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সংবিধান মেনেই দলটিকে নির্বাচনে আসতে হবে। তা না হলে বিএনপিকে নির্বাচনে আনার জন্য সংবিধানের বাইরে গিয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধান অনুশীলনের অভ্যাসটা আগে দাঁড় করাতে হবে। এর কোনো বিকল্প নেই বলে তারা মনে করেন।

১৪ দলের নেতাদের ধারণা, এ মুহূর্তে বিএনপি যাই বলুক সংবিধানের শর্ত মেনেই বর্তমান ব্যবস্থায় দলটি নির্বাচনে আসবে। ১৪ দলের ওই নেতাদের মতে, গত জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি লাভবান হয়নি, এটা দলটির নেতাকর্মীদের উপলব্ধিতে আছে। এতে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী নির্বাচনও বর্জন করলে নেতাকর্মী শূন্য ভঙ্গুর দলে পরিণত হবে এটাও বিএনপির নীতিনির্ধারকরা উপলব্ধি করছেন বলে ১৪ দরের নেতারা জানান।

আবার বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে সেটা কি ধরনের সরকার বা এর ফরমেট কি সেটাও স্পষ্ট নয়। দীর্ঘ দিন ধরে এ দলটির নেতারা এ ধরনের দাবির কথা বলে এলেও আজ পর্যন্ত এর কোনো ফরমেট জাতির সামনে তুলে ধরতে পারেননি। দাবির বিষয়টিও তারা এখনও স্পষ্ট করতে পারেনি বলে মনে করেন ১৪ দলের নেতারা।

১৪ দলের ওই নেতারা আরও জানান, সংবিধান মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। এতে বিএনপি নির্বাচনে না এলেও যথা নিয়মেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিএনপিকে বাদ দিয়ে গত নির্বাচনের মতো যে দলগুলো আসবে সে দলগুলোকে নিয়েই নির্বাচন হবে বলেও তারা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে ছাড়ের প্রয়োজন মনে করে না ১৪ দলের নেতারা

আপডেট টাইম : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭