ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

দেশের বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর নৈরাজ্যময় বলে মন্তব্য করেছেন : খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • ৬২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর নৈরাজ্যময় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বাণীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি নেত্রী।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে সর্বত্র হতাশা, ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে। ক্ষমতা জবরদখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে হত্যা করছে।

তিনি বলেন, বিজয়ের দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব অকুতোভয় বীর শহীদের কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বদেশভূমি পেয়েছি।

বিএনপি প্রধান বলেন, আমরা দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জন করি স্বাধীনতা। প্রিয় স্বদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের রূহের মাগফেরাত কামনা করি। দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন ত্যাগ স্বীকার করেছেন, তাদের সশ্রদ্ধ সালাম জানাই।

খালেদা জিয়া আরো বলেন, ১৯৭১ সালে আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের চক্রান্ত আজও বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। ওই অপশক্তির এ দেশীয় দোসররা নানাবিধ চক্রান্তজাল রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপন্ন করে চলেছে।

বিএনপি চেয়ারপার্সন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে তাচ্ছিল্য করা হয়েছে। এ দেশে এখন মানুষের নাগরিক স্বাধীনতা নেই। এ দেশের মানুষ এখন অধিকার হারা। এ দেশে শ্বাশত গণতন্ত্র নিরুদ্দেশ করা হয়েছে।

অশুভ শক্তির নীলনকশা বাস্তবায়নে রক্তপাতের ওপরই নির্ভর করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি নেত্রী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

দেশের বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর নৈরাজ্যময় বলে মন্তব্য করেছেন : খালেদা জিয়া

আপডেট টাইম : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭