ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

দেশের জনগণ বুঝে গেছে উন্নয়ন মানেই আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের মানুষ বুঝে গেছে উন্নয়ন মানেই নৌকা, উন্নয়ন মানেই আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. তাজুল ইসলাম এমপি।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। আওয়ামী লীগ সরকার দেশজুড়ে যে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে আপামর জনগণ জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

আজ মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কুমিল্লা জেলা  পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট তানজিনা আক্তার।

মো. তাজুল ইসলাম এমপি বলেন, আজকে দেশের দিকে তাকালেই বোঝা যায় এ সরকার দেশকে কতটা এগিয়ে নিয়ে গেছে। আজ আমরা মধ্যম সারির দেশে পরিণত হয়েছি। নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছি। তিনি আরও বলেন, দেশের অগ্রগতি দেখে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সজাগ থেকে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

দেশের জনগণ বুঝে গেছে উন্নয়ন মানেই আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭