ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপি নির্বাচনে না আসলে গণতন্ত্রের কী দোষ : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নির্বাচনে না আসার কোনো সুযোগ নেই। রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। এটাকে তারা পাশ কাটিয়ে যেতে পারে না। তাহলে আরো সংকুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে তারা।

গতকাল সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন করে সাতক্ষীরা যাওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা বারবার বলেছি, নির্বাচনে বিএনপি আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো নির্বাচন আমরা করতে চাইনি। কিন্তু বিএনপি একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল।

তিনি বলেন, আসবো আসবো করে বিএনপি ৫ই জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু আইনগতভাবে নির্বাচন কারো জন্য থেমে থাকে না। নির্বাচনের ট্রেন চলবেই। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই। আর বিএনপি না আসলে নির্বাচন তো বন্ধ থাকতে পারে না। বিএনপি নির্বাচনে না আসলে গণতন্ত্রের কী দোষ!

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারসহ সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ। বক্তব্য শেষে মন্ত্রী সড়ক পথে সাতক্ষীরার দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচি ও জনসভায় যোগদানের উদ্দেশে যাত্রা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপি নির্বাচনে না আসলে গণতন্ত্রের কী দোষ : কাদের

আপডেট টাইম : ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭