ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামীকাল সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি পালন করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামীকাল ঢাকাসহ সারা দেশে জেলা সদর ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

তবে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে। গতকাল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে জেলা সদর ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

আর ঢাকায় থানায় থানায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। রংপুর সিটি করপোরেশন এলাকা আগামী ১৩ই ডিসেম্বর কর্মসূচির আওতার বাইরে থাকবে। রিজভী বলেন, বিএনপি আমলেও দেশে কোনো বিদ্যুৎ ছিল না। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ব্যাপারে প্রধানমন্ত্রীর দাবির সমালোচনা করে বিএনপি মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী যেভাবে ডাহা মিথ্যাচার করেন তা দেশবাসীর কাছে নতুন নয়। তিনি একগুঁয়ে ঝগড়াটে বালিকাসুলভ মারমুখী কথাবার্তা বলেন।

আওয়ামী লীগ ২০০১ সালে রেখে গিয়েছিল ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ। আর বিএনপির ৫ বছরে সেটা ৩২০০ মেগাওয়াটে উন্নীত করা হয়। এত বিদ্যুৎ উৎপাদন করলেন সে বিদ্যুৎ গেল কোথায়? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি এতো বিদ্যুৎ উৎপাদন করেছেন তাহলে সারা দেশে লোডশেডিং হচ্ছে কেন? আসলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি, ভারী হয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনের পকেট। রিজভী বলেন, রংপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দলের প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। গতকাল আওয়ামী লীগের প্রার্থীকে নামমাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করলেও আচরণবিধি লঙ্ঘনে ইসি তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, ক্ষমতাসীন জোটের লোকেরা নির্বাচনী মাঠে সকল আচরণবিধি ও নিয়ম পদদলিত করে দাপিয়ে বেড়াচ্ছেন।

সেখানে এখনো আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ইসি ভয়মুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কিনা ভোটারদের মধ্যে সেই প্রশ্ন দেখা দিয়েছে। এসময় দলের পক্ষ থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করেন তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল খালেকসহ দলটির নির্বাহী কমিটির রংপুর বিভাগের রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সৈয়দপুর, নীলফামারীর সভাপতিরা পদাধিকার বলে কমিটির সদস্য থাকবেন। সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা লালবাগের সাবেক কমিশনার আলতাফ হোসেনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, মাহবুবে রহমান শামীম, মুনির হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামীকাল সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি পালন করবে

আপডেট টাইম : ০৩:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭