ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সুস্থ থাকতে হলে নিয়মিত প্রতিদিন গাজর খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৩৬৮ বার
হাওর বার্তা ডেস্কঃ তাজা গাজর কুচি করে তৈরি করে ফেলতে পারেন চমৎকার সালাদ। গাজরের তরকারি অথবা হালুয়াও খেতে সুস্বাদু। প্রতিদিন নিয়ম করে এক গ্লাস গাজরের রস পান করতে পারেন। মোট কথা, সুস্থ থাকলে নিয়মিত গাজর খাওয়ার বিকল্প নেই। সুস্বাদু গাজর পুষ্টিগুণে ঠাসা। জেনে নিন নিয়মিত গাজর খাওয়া জরুরি কেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাজরের জুড়ি নেই। গাজরে থাকা ভিটামিন বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়। বিশেষ করে, শীতকালে সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় এই উপকারী সবজিটি।
চোখ ভালো রাখতে : দৃষ্টিশক্তি ভালো রাখে বহু ভিটামিনে ভরপুর গাজর। গাজরে থাকা ভিটামিন এ এবং উপকারী বিটা ক্যারোটিন চোখের ক্ষমতা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ছানি পড়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে।
ক্যানসারের ঝুঁকি কমায় : শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদান বের করে দিয়ে ক্যানসারের ঝুঁকি কমায় গাজর।
হার্ট সুস্থ রাখতে : ১০০ গ্রাম গাজর থাকে দিনের চাহিদার প্রায় ৩৩ শতাংশ ভিটামিন এ, ৯ শতাংশ ভিটামিন সি এবং ৫ শতাংশ বি৬। সেই সঙ্গে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই সবকটি উপাদান হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে গাজর।
ত্বকের যত্নে  : শীতকাল মানেই খসখসে ত্বক। এ সময় নিয়মিত গাজর খেলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত থাকে। গাজরে থাকা একাধিক ভিটামিন এবং মিনারেল ত্বকের রুক্ষতা ও বলিরেখা দূর করতে কার্যকর।
বোল্ডস্কাই
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

সুস্থ থাকতে হলে নিয়মিত প্রতিদিন গাজর খান

আপডেট টাইম : ০৩:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭