ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ক্ষমতায় থাকতে হত্যা-গুম করেছে সরকার অভিযোগ করে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তার শাসনকাল দীর্ঘায়িত করতে ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে’ হত্যা-গুমের সংস্কৃতি চালু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যারাই এই সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে তাদের হত্যা বা গুম করা হচ্ছে। পুরো দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে আজ দেশের জনগণ অসহায় হয়ে পড়েছে।

হত্যা-গুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে একটি মাত্র পথ, সেটি হলো গণতান্ত্রিকভাবে ক্ষমতাসীন সরকারকে পরাজিত করার মাধ্যমে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

এ সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর সরকারের নির্যাতনের একটি চিত্র তুলে ধরেন মির্জা ফখরুল।

‘পার্টির হিসাব মতে, শুধু বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা ৭৮ হাজার ৩২৩টি, আসামির সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ২৩৮ জন, সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোট খুন ৫২০ জন, অপহরণের সংখ্যা ৭৪৭ জন, এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১৫৭ জন, নির্যাতনের শিকার ৩৭ লাখ।’

মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘সরকার কথায় কথায় বলে থাকে বাংলাদেশ নাকি এখন বিশ্বের কাছে রোল মডেল। এটাই কী তাহলে বাংলাদেশের রোল মডেলের চিত্র, যেখানে ভিন্নমত প্রকাশ করলে গুম হয়ে যায়।’

স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জনপ্রিয়তা হারিয়ে এখন মিথ্যার ফ্যাক্টরি তৈরি করেছে। মিথ্যাচার করতে করতে তারা এখন মানবাধিকার নিয়েও মিথ্যাচার করেছে।’

মানববন্ধনে আরো বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ক্ষমতায় থাকতে হত্যা-গুম করেছে সরকার অভিযোগ করে বিএনপি

আপডেট টাইম : ০৩:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭