ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে : খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৬২ বার
হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের কোনো গণভিত্তি নেই, তাই বর্তমান ভোটারবিহীন সরকার জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের আশ্রয়প্রার্থী। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দেশের জনগণের কাছ থেকে এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে। আর এই ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। সে জন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভত্স বিকৃত রূপ তীব্র মাত্রা ধারণ করেছে।
তিনি বলেন, দেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির এগিয়ে আসার কোনো বিকল্প নেই। তা না হলে জনসমাজে কারো কোনো নিরাপত্তা থাকবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে তার বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন একথা বলেন।
তিনি বলেন, সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে, আর তারই শিকার হলো আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে : খালেদা জিয়া

আপডেট টাইম : ১০:২৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭