ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রোহিঙ্গাদের ফেরাতে চীনকে মধ্যস্থতা করতে বললেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীনকে মধ্যস্থতা করতে অনুরোধ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই অনুরোধ করেন তিনি। বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের দেশে রোহিঙ্গা যে সমস্যা রয়েছে তা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে, চীন এখানে একটি মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে, যাতে মিয়ানমারের নাগরিকরা দ্রুত তাদের দেশে ফিরে যেতে পারে। তার জন্য তিনি অনুরোধ করেছেন।’

তিনি বলেন, ‘তারা (চীনা প্রতিনিধি দল) বলেছেন যে, এ ব্যাপারে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, কথা বলেছেন। তারা চেষ্টা করছেন, কাজ করছেন যেন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে মিয়ানমারে রোহিঙ্গারা ফিরে যেতে পারে।’

বিএনপি নেত্রী আশা প্রকাশ করে বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরো গভীর হবে। শুধু আঞ্চলিক ক্ষেত্রেই নয় গ্লোভাল ক্ষেত্রেও চীন তার ভূমিকা রাখতে সক্ষম হবে।’

সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ বৈঠক শুরু হয়। চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে দেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- চীনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক জাং সুয়ে, পরিচালক হু জিয়াওদং, তান উই ও মি, ফু উইরাং ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে বিএনপি নেতাদের মধ‌্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত আছেন।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির সদ্য সমাপ্ত ১৯তম কংগ্রেস ও ‘ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টি ডায়ালগ’ এর বিষয়বস্তু ও সিদ্ধান্তসমূহ চেয়ারপারসনকে ব্রিফ করেছেন প্রতিনিধি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রোহিঙ্গাদের ফেরাতে চীনকে মধ্যস্থতা করতে বললেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৪:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭