ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক : হাসানুল হক ইনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • ৪৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক। কারণ তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে।’

আজ রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন, শি জিং পিং পুনরায় চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যে নীতিমালা গ্রহণ করেছেন, বাংলাদেশের জনগণ ও রাজনীতিবিদদের জানাবার জন্য চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। উন্নয়নকামী বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ চীনের এ ঘনিষ্ঠ মতবিনিময় উভয় দেশের জন্য মঙ্গলজনক।

আলোচনার বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘বৈঠকে আমরা বলেছি, বাংলাদেশ “এক চীন নীতি” সমর্থন করে। চীনের প্রেসিডেন্ট যে “ওয়ান বেল্ট ওয়ান রোড” নীতি গ্রহণ করেছেন, সেটিও সমর্থন করে। আমরা মনে করি, উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক, কারণ তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে। আর বাংলাদেশ সামরিকীকরণ, আধিপত্যবাদ ও বহিঃহস্তক্ষেপ থেকে মুক্ত বিশ্বায়নের সমর্থক।’

ইনু বৈঠকে রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করেন। সে প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা রয়েছে, তার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ তার বন্ধুপ্রতিম দেশ চীনের সক্রিয় সমর্থন ও জোরালো ভূমিকা আশা করে।’

এর আগে বৈঠকে চীনা দলনেতা ওয়াং ইয়াজুন পুনরায় নির্বাচিত তাদের পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা ব্যক্ত করেন।

চীনের নতুন নীতিমালা ব্যাখ্যাকালে তিনি বলেন, ‘চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগসমূহে চীনের পক্ষ থেকে দ্রুত অর্থ ছাড় করা হবে।’

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিকবিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ওয়াং ইয়াজুনের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিংসহ সাত সদস্যবিশিষ্ট দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশের সাম্যবাদী দলের জেনারেল সেক্রেটারি দিলীপ বড়ুয়া,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জাসদ নেতা ড. আনোয়ার হোসেন প্রমূখ বৈঠকে অংশ নেন।

বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাতে চীনা কমিউনিস্ট পার্টির শুভেচ্ছাস্মারক তুলে দেন সফররত দলনেতা ও পার্টির আন্তর্জাতিকবিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ওয়াং ইয়াজুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক : হাসানুল হক ইনু

আপডেট টাইম : ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭