ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগের তরুণ শাহীনকেই চায় তৃণমূল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আরো প্রায় ১৫ মাস বাকি। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বইছে নির্বাচনী আমেজ।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান বিভিন্ন সময়ে। তার সেই স্বপ্নের বাস্তবায়নে বিভিন্ন আসনে তরুণ নেতারাই নির্বাচনে লড়তে প্রস্তুত হচ্ছেন।

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের একাংশ এবং সাভারের কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ২ আসনের নির্বাচনী রাজনীতিও জমে উঠেছে। এখানকার তরুণ নেতা শাহীন আহমেদকে ঘিরে জমজমাট হতে শুরু করেছে ক্ষমতাসীন দলের রাজনীতি। শাহীন আহমেদ বর্তমানে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। খুবই কম বয়সে সুদক্ষ নেতৃত্ব ও সফল জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে অনেকের দৃষ্টি কাড়তে সক্ষম হন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, তরুণ এ আওয়ামী লীগ নেতার পক্ষে ইতিমধ্যেই ব্যাপক জনমত তৈরি হয়েছে। ঢাকা ২ আসনে তাঁকে প্রার্থী হিসেবে পেতে ব্যাকুল হয়ে উঠছেন কেরানীগঞ্জের নেতাকর্মীরা। একইসাথে যোগ হয়েছেন ঢাকা ২ আসনের অংশ বিশেষ সাভারের ভাকুর্তা, তেতুল ঝড়া, আমীন বাজার ও কামরাঙ্গীর চরের কর্মী-সমর্থকরাও।

নির্বাচনের আরো এক বছর সময়কে সামনে রেখেই ভোটের হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শাহীন আহমেদের বাসা এখন পরিণত হয়েছে আওয়ামী লীগের ক্লাব ঘরে।

প্রতিদিন সকাল ৯টা থেকে চলে তার এ কুশল বিনিময়। শুক্রবার কিংবা অন্য কোনো বন্ধের দিন হলে দিনভরই থাকে লোক সমাগম। এ যেন এক ভিন্ন আমেজ বিরাজমান তার বাসায়। শুক্রবার তার বাসায় গেলে উপস্থিত নেতাকর্মীরা জানান, সাধারণ জনগণের সাথে মিশুক এমন একজন নেতাকেই তারা তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেখতে চায়। তারা বলেন, জাতীয় সব আচার অনুষ্ঠানে কিংবা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও তারা তাদের নির্বাচিত প্রিয় ব্যক্তিটিকে সব সময় কাছে পেতে চায়। এ ধরনের সৌহার্দ্য-সম্প্রীতিকে ধরে রেখেই তারা তাদের ভবিষ্যৎ গড়তে ও এলাকার উন্নয়ন সমৃদ্ধি ঘটাতে চায়।

এক প্রশ্নের জবাবে শাহীন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘জনগণ সব সময় নেতাদের কাছে পেতে চায়। তাই আমিও সব সময় জনগণের খুব কাছে থেকেই তাদের সেবা দেওয়ার চেষ্টা করে আসছি। আমি দিন-রাত তাদের সাথেই আছি। ‘

তিনি আরো বলেন, কেরানীগঞ্জ ছাড়াও ঢাকা ২ আসনের অংশবিশেষ সাভারের ভাকুর্তা, তেতুল ঝড়া, আমীন বাজার ও কামরাঙ্গীর চরেও আমার যথেষ্ট যোগাযোগ আছে। এখন এ সকল এলাকার নেতাকর্মীরাও আমাকে যথেষ্ট ভালোবাসেন। যার দৃষ্টান্ত আমার বাসায় তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তা ছাড়া ঢাকা ২ আসনের নির্বাচনকে ঘিরে কিছু কিছু ক্ষেত্রে আমিও তাদের ওপর অনেকটা ভরসা রাখি এবং তারাও আমাকে ঘিরে অনেকটা ভরসা পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগের তরুণ শাহীনকেই চায় তৃণমূল

আপডেট টাইম : ০৩:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭