ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এই সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন চাই। তবে এই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে থাকবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে না। এ সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই। সেটা কালকে দিলে কালকেই চাই।

আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সিইসির দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

‘যুক্তফ্রন্ট’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জোট তৈরি করা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যারা গণতন্ত্রে বিশ্বাস করে এ রকম ব্যক্তি-সংগঠনকেও এই জোটে আহ্বান জানাই এবং স্বাগত জানাচ্ছি। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য চারদলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‘স্বৈরাচার পতন দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে, নাকি (স্বৈরাচার) নতুন করে জেগে উঠেছে?’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এই সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই ফখরুল

আপডেট টাইম : ০৩:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭