ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

খালেদাকে আদালতে মাধ্যমেই নির্দোষ প্রমাণ করতে হবে হানিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে, তাকে তা আদালতের মাধ্যমেই নির্দোষ প্রমাণ করতে হবে। আর যদি দোষী প্রমাণিত হন, তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। নিজের অপরাধ ঢাকতে বিচার বিভাগের বিচার মানবো না এই ধরনের মানসিকতা জনগণ বরদাস্ত করবে না।

আজ (০৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধান গবেষণা ইনষ্টিটিউট ও জেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় হানিফ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে এবং বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই সরকারকে বাধ্য করার মতো ক্ষমতা অন্তত বিএনপির নেই।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে তারা সারাদেশে সহিংসতা, নাশকতা করেও নির্বাচন বন্ধ করতে পারেনি। সেই সময় থেকে বিএনপির সাংগঠনিক অবস্থা এখন আরো দুর্বল। বিএনপির ক্ষমতা নেই আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী জনগণের দলকে আন্দোলন করে তাদের কাছ থেকে দাবি আদায় করার।

তিনি বলেন, আওয়ামী লীগের মহাজোট আছে, থাকবে। এখানে ভাঙনের কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

খালেদাকে আদালতে মাধ্যমেই নির্দোষ প্রমাণ করতে হবে হানিফ

আপডেট টাইম : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭