ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৪২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোরে শহরের হাফরাস্তা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।রবিবার সকাল ৯টায় দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং পথচারী সোহেল রানা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন ‘আহত দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘রবিবার সকাল ৯টার দিকে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে জেলা বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি দলীয় কর্মীদের নিয়ে হাফরাস্তা এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এ রাস্তা অতিক্রম করার সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এসময় রুবেল ও সোহেল রানা নামে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তোজা আলী বাবলু বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশের বিপরীতে আওয়ামী লীগের প্রতিরোধ মিছিল ছিল আজ। এ উপলক্ষে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি অফিসের সামনে হামলার শিকার হন।’ বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে জেলা বিএনপি’রপ্রচার সম্পাদক দেওয়ান শাহীন বলেন, ‘সিংড়া উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য দলীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন তিনি। এসময় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে আর কোনও সংঘর্ষ না হয় তা নিশ্চিত করতে টহল শুরু করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৫:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭