ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ চলছে ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ চলছে।

ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ শেষ হওয়ার পরপরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন কাজ শুরু হবে।

আজ (৩ ডিসেম্বর) উখিয়ার বালুখালীর দ্বিতীয় ক্যাম্পে ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে দেশের জনগণের মাঝে শেখ হাসিনার সাহসী ও মানবিক মনোভাব ইতিবাচক সাড়া ফেলেছে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রায় সাড়ে সাত লাখ মিয়ানমারের নাগরিক এদেশে এসেছে। তাদের সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিশ্বব্যাপী জনমত তৈরিতে সরকারের দক্ষতা প্রমাণ হয়েছে।

এসময় শামসুল হক চৌধুরী এমপি, আশিক উল্যাহ রফিক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ চলছে ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭